ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ১৭:৪১:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

দীর্ঘদিন পর সচিবালয়ে প্রধানমন্ত্রীর দুই ঘণ্টা 

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৯ পিএম, ২৩ মার্চ ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘদিন পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দুই ঘণ্টা অবস্থান করেন তিনি। 

বৃহস্পতিবার (২৩ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠান শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। এরপর দুপুর আড়াইটার দিকে সচিবালয় ত‌্যাগ করেন তিনি।

জানা গেছে, সচিবালয়ে ৬ নম্বর ভবনের (২০ তলা ভবন) ১৩ তলায় প্রধানমন্ত্রী তার কার্যালয়ে যান। সেখানে তিনি অফিস করেন। সেখানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সরকার প্রধানের সঙ্গে দেখা করেন।

জানা গেছে, ২০২০ সালের মার্চে করোনাভাইরাস মহামারি শুরুর আগে সচিবালয়ে এসেছিলেন শেখ হাসিনা। সেই হিসাবে তিন বছরেরও বেশি সময় পর সচিবালয়ে গেলেন তিনি।